ড. মুহাম্মদ মুহিউদ্দিন (মাহি)
যোগাযোগ:
সংক্ষিপ্ত পরিচিতি:
ড. মুহাম্মদ মুহিউদ্দিন (মাহি) একজন শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবক এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইকোনমিক এসোসিয়েশন এর উপদেষ্টা এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তা ছাড়া ‘এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্ট’ (Asian-African Youth Government) এর সেক্রেটারি জেনারেল পদেও অধিষ্ঠিত আছেন।
ড. মুহাম্মদ মুহিউদ্দিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে কুরআন এন্ড সুন্নাহ ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ গ্রেডের সাফল্য নিয়ে ২০১২ সালে অনার্স সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ২০১৫ সালে। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেন ২০২১ সালে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সেমিনার, কনফারেন্স, এবং ফোরামে বিষয়ভিত্তিক আলোচনা রেখেছেন এবং পেপার উপস্থাপন করেছেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় তিনি ২০১২ সালে ২৮ তম কনভোকেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড” এ ভুষিত হন, যা পাহাঙ রাজ্যের রাজা সুলতান আহমাদ শাহ মু’তাসিম বিল্লাহর হাত থেকে গ্রহণ করেন ড. মুহিউদ্দিন। তা ছাড়া তিনি “ওভারঅল বেষ্ট এ্যাওয়ার্ড”, “বেষ্ট একাডেমিক এ্যাওয়ার্ড”, এবং “রেক্টর্স এ্যাওয়ার্ড” সহ ৫ টি উল্লেখযোগ্য এ্যাওয়ার্ড পেয়ে এক অনন্য রেকর্ড অর্জন করেন।
তা ছাড়া তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান থেকেও গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সম্মাননা পেয়ে বাংলাদেশের ইমেজকে বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। ২০১১ এবং ২০১২ সালে ওআইসি (Organization of Islamic Cooperation) এর এফিলিয়েটেড সংগঠন ICYF (Islamic Conference Youth Forum) এর আন্তর্জাতিক যুব সম্মেলনে উল্লেখযোগ্য কন্ট্রিবিউশান এর জন্য আন্তর্জাতিক দুটি সম্মাননায় ভূষিত হন ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি। ২০১১ সালের ওআইসি যুব সম্মেলনটি (IMOIC Global Summit 2011) ১১-১৭ জুলাই এ অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তাম্বুলে সাবান্চে বিশ্ববিদ্যালয়ে (Sabanci University)। আর ২০১২ সালের সম্মেলনটি (IMOIC Global Summit 2012) রাশিয়ান ফেডারেশন এর দি রিপাবলিক অব টাটারস্থানের কাযান রাজ্যে অনুষ্ঠিত হয় ৪-১০ জুলাই তারিখে। আন্তর্জাতিক কুটনীতি, নেতৃত্ব, নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে অসাধারণ ভুমিকা পালন করেন তিনি। পরবর্তীতে ২-৬ জুলাই, ২০১৩ সালে আইসিওয়াইএফ (ICYF) এর আন্তর্জাতিক যুব সম্মেলনে (International Model OIC: Global Summit 2013) আয়োজক কমিটির সভাপতি ছিলেন ড. মুহিউদ্দিন। সম্মেলনে মালয়েশিয়ার রাজা সুলতান আহমাদ শাহ মু’তাসিম বিল্লাহ সহ বিভিন্ন দেশের মন্ত্রী, এমপি, রাষ্ট্রদূত, শিক্ষাবিদ, এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
১৮ ডিসেম্বর ২০১৩ সাল, মালয়েশিয়াস্থ সৌদি আরবের দূতাবাস এবং ‘দ্যা কিং আব্দুল আজিজ ওয়ার্ল্ড সেন্টার ফর এ্যারাবিক লেঙগুয়েজ’ (The King Abdul Aziz World Centre for Arabic Language) এর যৌথ উদ্যোগে পালন করা হয় ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’। আরবি ভাষার প্রচার ও প্রসারে অবদানের জন্য অনুষ্ঠানে শেষ সম্মাননা “The Recognition” প্রদান করা হয় ড. মুহাম্মদ মুহিউদ্দিন কে।
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারী, জাতিসংঘের ইউএনওএসি (United Nations Alliance of Civilization), মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়, ভারতের মা’দিন একাডেমি এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া এর যৌথ উদ্যোগে ৪র্থ তম “আন্তধর্ম বিষয়ক শান্তি ও সম্প্রীতির সম্মেলন” এর আয়োজন করা হয়, এই দুটি সম্মেলনের আয়োজক কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি। পরবর্তীতে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পান তিনি UNAOIC, IIUM, M’adin Academy এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের (Department of National Integration) পক্ষ থেকে।
অনার্স এবং মাস্টার্সে অধ্যয়নকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় ছাত্র সংসদে ভিপি হয়ে, পরবর্তীতে বিশ্বিবদ্যালয়ের ডেপুটি রেক্টর অফিসে গ্রাজুয়েট রিসার্চ এসিস্ট্যান্ট (Graduate Research Assistant) হিসেবে দীর্ঘ ৫ বছর কর্মরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কমিউনিটি লেবেলে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য ড. মুহাম্মদ মুহিউদ্দিন কে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ৪ ফেব্রুয়ারী ২০১৫ সালে বিশেষ সম্মাননা “দ্যা রিকগনিশন” (The Recognition) প্রদান করেন।
২০১৬ সালে ২৯ ডিসেম্বর, ভারতের কেরালায় অবস্থিত ‘মাদিন একাডেমি (Ma’din Academy)’ এর পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে এবং শিক্ষাসেবায় বিশেষ অবদানের জন্য ‘দ্যা ভাইসেনিয়াম এপ্রিসিয়েশন এ্যাওয়ার্ড ২০১৬’ (The Vicennium Appreciation Award 2016) প্রদান করা হয়। ড. মুহাম্মদ মুহিউদ্দিন (মাহি) কে।
শিক্ষকতা ও কর্ম অভিজ্ঞতা:
২০১২ সালে ড. মুহাম্মদ মুহিউদ্দিন অনার্স সম্পন্ন করেই ১৫ মে ২০১২ তে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় ডেপুটি রেক্টর অফিসে (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ/Office of the Deputy Rector for Internationalization, Industry and Community Relations) গ্রাজুয়েট রিসার্চ এসিস্ট্যান্ট (Graduate Research Assistant) হিসেবে যুক্ত হন। এবং একই সাথে গবেষনার মাধ্যমে মাস্টার্সেও অধ্যয়ন করেন। উক্ত অফিসে তিনি ৩০ আগস্ট ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছর সফলতার সাথে কর্ম সম্পাদন করেন। আন্তর্জাতিক সম্পর্কোন্নয়ন, কুটনীতি, দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর, শিক্ষা বৃত্তি, আন্তর্জাতিক ও জাতীয় সেমিনার ও সম্মেলন বা কনফারেন্স আয়োজন সহ বিভিন্ন সেক্টরে ড. মুহিউদ্দিন কৃতিত্বের সাথে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। দীর্ঘ দুই বছর তিনি আইআইইউএম (IIUM Global Forum) এর সেক্রেটারির দায়িত্বও পালন করেন।
১ আগষ্ট ২০১৬ সালে ড. মুহাম্মদ মুহিউদ্দিন মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদির (International University of Agadir, The Kingdom of Morocco) এ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডাইরেক্টর এবং স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (School of Business Administration) শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি সফলতার সাথে উক্ত বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন শেষ করে পিএইচডি সম্পন্ন করার জন্য পূণরায় মালয়েশিয়ায় ফিরে আসেন ১৫ জুন ২০১৭ সালে। উক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি মরক্কো সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দাওয়াতে বিভিন্ন কনফারেন্সে বক্তব্য প্রদান করেন।
২০২০ সালের মে মাস থেকে ড. মুহিউদ্দিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় কুরআন এন্ড সুন্নাহ ডিপার্টমেন্টে খন্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেন (Department of Quran and Sunnah Studies, International Islamic University Malaysia -IIUM)।
জানুয়ারি ২০২১ সাল থেকে তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ের শরীয়া এবং ইসলামিক স্টাডিস ফ্যাকাল্টির অধীন ‘ইসলামিক ইকোনমিক এসোসিয়েশন’ এ উপদেষ্টা এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তা ছাড়া তিনি আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের আমন্ত্রণে বিষয়ভিত্তিক লেকচার এবং বক্তব্য প্রদান করে যাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে অংশ গ্রহণ:
প্রবন্ধ ও কনফারেন্স পেপারস:
ড. মুহাম্মদ মুহিউদ্দিন সেমিনার ও কনফারেন্সে বক্তব্যের পাশাপাশি গবেষণা প্রবন্ধও উপস্থাপন করেছেন এবং তার লিখিত উল্লেখযোগ্য কয়েকটি গবেষণা পেপারস ও প্রবন্ধ নিম্নে উল্লেখ করা হল:
1. “Ibn Battuta International Center in Universiapolis: A Journey to Inter-Cultural and inter-Civilizational Studies” published at the 1st International Conference on Peace in Diversity 2017 in Agadir, Morocco. (First Author).
2. “Service Quality, Shariah Compliance and Customer Satisfaction of Islamic Banking Services in Malaysia”. Researcher ID: R-3327-2017. Scopus ID: 56098522600. © Research Center for Islamic Economics. DOI: 10.15238/tujise.2017.4.2.71-82. Turkish Journal of Islamic Economics, 4(2), 2017, 71-82. tujise.org Submitted: 07.12.2016 Revised: 23.03.2017 Accepted: 18.06.2017 Published: 10.08.2017 (Co-Author).
3. “Khiyar Al-Majlis (Option of Withdrawal before Parting) in Sale Contract Contemporary Applications”. © Research Center for Islamic Economics DOI: 10.15238/tujise.2017.4.2.37-50. Turkish Journal of Islamic Economics, 4(2), 2017, 37-50. tujise.org. Submitted: 03.11.2016. Revised: 08.03.2017. Accepted: 24.06.2017. Published: 10.08.2017 (Co-Author).
4. “Measuring Service Quality, Shariah Compliance and Customer Satisfaction of Islamic Banking in Malaysia: Comparative Analyses of Demographics” presented at 4thInternational Conference of Entrepreneurial Finance (CIFEMA’2016) on 2nd December 2016. (Co-Author).
5. “Mudarabah as a Mode of Equity Financing: an Islamic legal Analysis” presented at 4thInternational Conference of Entrepreneurial Finance (CIFEMA’2016) on 2nd December 2016 (Co-Author).
6. “Islamic Microfinance in Bangladesh: A Case Study" (in English), Presented at "International Conference on Islamic solutions to current issues in the World based on 1Malaysia concept" 1st-3rd Jan 2011 at IIUM in Malaysia (Co-Author).
7. الأخلاق الإسلامية وكيفية معالجة المشاكل الأخلاقية بها في هذا العصر"” “Islamic Ethics and the methods to solve the ethical problems in the contemporary age” (in Arabic), Presented at “The 7th World Conference on Muslim Education”, 21st -23rd December 2009. In Grand Blue Wave Hotel, Shah Alam, Selangor, Malaysia (Prime Author).
8. “Contributions of Imam Abu Hanifah and Imam Bukhari on Hadith and Islamic Fiqh: An Analysis”. The publishing process is ongoing now.
9. “President Sheikh Mujibur Rahman: An Architect of Bangladesh and His Political Ideology”. The publishing process is ongoing now. (Primary Author).